Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় ক্রুজ নিহত, আহত ৮

হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় ক্রুজ নিহত, আহত ৮

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের দাবি, হামলায় একজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘মোম্বাসা’‘আল বাহিয়াহ’ নামের দুটি তেলবাহী ট্যাংকার ওমানের জলসীমা সংলগ্ন দক্ষিণ নৌপথ দিয়ে চলাচলের সময় ইরানের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের দাবি

হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ট্যাংকারগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করছিল। তাদের দাবি, হামলার পর জাহাজ দুটি অচল হয়ে পড়ে।

উত্তেজনা আরও বেড়েছে

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে হরমুজ প্রণালি আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নতুন হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বাহরাইন ও কুয়েতেও হামলার দাবি

ইরান দাবি করেছে, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হামলা প্রতিহত করেছে।

ইরানে মার্কিন হামলা অব্যাহত

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর, বন্দর আব্বাস, খুজেস্তান, কেশম, আবু মুসা ও কিশ দ্বীপসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য, তেল সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ