Homeজাতীয়‘মাননীয়’ বলার প্রয়োজন নেই: ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

‘মাননীয়’ বলার প্রয়োজন নেই: ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান প্রশ্ন করার সময় তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তারেক রহমান তা না বলার অনুরোধ জানান।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক মান অর্জনে করণীয় নিয়ে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ