শপথ নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন বিজয়

0
100

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা রাষ্ট্র পরিচালিত মদের দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।

এসব দোকান পরিচালনা করে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টিএএসএমএসি)। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক পরিবেশের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে টিএএসএমএসি পুরো রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে—

  • ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছে
  • ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে
  • ২৫৫টি বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেত্রি কাজগাম ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেসসহ কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে সরকার গড়ে দলটি।

রোববার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নেওয়া এই সিদ্ধান্তে তামিলনাড়ু জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here