Homeজাতীয়একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। উন্নয়ন প্রকল্প অনুমোদন ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।

সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে একনেক সভাগুলোকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ