Homeজাতীয়আগামী বাজেটে বাড়ছে না বিড়ির দাম: অর্থমন্ত্রী

আগামী বাজেটে বাড়ছে না বিড়ির দাম: অর্থমন্ত্রী

আসন্ন জাতীয় বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি করে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য বাড়ানো এবং এর ওপর অধিক সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। একই সঙ্গে তিনি ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার বিষয়েও প্রশ্ন তোলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, “বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

এর ফলে আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম বৃদ্ধি কিংবা এ খাতে নতুন করে কর আরোপের সম্ভাবনা আপাতত থাকছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ