Homeজাতীয়বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা, সভাপতি হিরু ও সম্পাদক মনি

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা, সভাপতি হিরু ও সম্পাদক মনি

বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি এবং মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলাইমান আলী।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে এই ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির ভিত্তিতে শিগগিরই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ