রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে সিটি করপোরেশন

0
8
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে সিটি করপোরেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে পশু কোরবানির পর শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরী পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই মাঠে নেমেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে একযোগে কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। কোথাও পিকআপভ্যান, কোথাও ঠেলাগাড়ির মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগ্রহ করা বর্জ্য দ্রুত বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে, যাতে নগরীতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ না ছড়ায়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে মাঠে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এদিকে নগরবাসীর প্রতি বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, পলিথিন ব্যাগ ব্যবহার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন। পরিবেশসম্মত উপায়ে কোরবানি সম্পন্ন করার বিষয়েও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here