Homeবাণিজ্যবাজারে এলো নতুন ৫ টাকার নোট, থাকছে গ্রাফিতি-২০২৪ ও তারা মসজিদের ছবি

বাজারে এলো নতুন ৫ টাকার নোট, থাকছে গ্রাফিতি-২০২৪ ও তারা মসজিদের ছবি

দেশের বাজারে ছাড়া হয়েছে নতুন ডিজাইনের ৫ টাকার নোট। নতুন এই নোটে স্থান পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ এবং গ্রাফিতি-২০২৪–এর বিশেষ চিত্র।

আজ অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ডিজাইন ও নিরাপত্তাবৈশিষ্ট্য সংবলিত পাঁচ টাকার নোট ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে। প্রাথমিকভাবে এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে। পরে অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।

নতুন নোটে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষর রয়েছে। নোটের সামনের অংশে বাঁ পাশে রাখা হয়েছে তারা মসজিদের ছবি। মাঝামাঝি অংশে রয়েছে জাতীয় ফুল শাপলার নকশা। আর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে গ্রাফিতি-২০২৪–এর ছবি।

নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। পুরো নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।

নিরাপত্তার জন্য নোটে যুক্ত করা হয়েছে বিশেষ জলছাপ ও নিরাপত্তা সুতা। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ চিহ্ন। আলোয় ধরলে নিরাপত্তা সুতা স্পষ্টভাবে দেখা যাবে। পাশাপাশি মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিতে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও ছাপানো হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।

এ ছাড়া সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও প্রকাশ করা হয়েছে। এই নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ