Homeসর্বশেষতিতাসের ঘোষণা: ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায়

তিতাসের ঘোষণা: ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায়

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় আজ রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস জানায়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রোববার রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ