Homeজাতীয়আজ জানা যাবে দেশে কবে পালিত হবে ঈদুল আজহা

আজ জানা যাবে দেশে কবে পালিত হবে ঈদুল আজহা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সোমবার (১৮ মে) অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য কয়েকটি নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আজ রাতেই ঘোষণা করা হবে দেশে পবিত্র ঈদুল আজহা কবে পালিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ