Homeসারাদেশজানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) ৬৬৯ কোটিরও বেশি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দাবি, দেশের জীবন বিমা খাতে এ সময়ে এটিই সর্বোচ্চ দাবি পরিশোধের রেকর্ড।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটলাইফ বাংলাদেশ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানায়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তারা দেশের জীবন বিমা খাতে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেটলাইফ বাংলাদেশ মোট ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে, যা জীবন বিমা খাতে সর্বোচ্চ। একই সময়ে তাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশেরও বেশি।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বিমা দাবি দ্রুত ও সময়মতো পরিশোধ করা একটি বিমা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।

মেটলাইফ জানায়, তাদের ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার কারণে গ্রাহকেরা সহজে ও দ্রুত সেবা পাচ্ছেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি করা অর্থ পরিশোধ করা হয়।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশ প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানে বিমা সেবা প্রদান করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ