Homeসারাদেশসিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ মে) সকাল আনুমানিক ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নী (১০) ও কথা (৭), এবং ছেলে মুন্না (১২)।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘরের ভেতরে গ্যাস লিকেজ থাকায় পুরো রুমে গ্যাস জমে ছিল। এ অবস্থায় কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ