Homeজাতীয়ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বাড়তি ব্যবস্থা, বললেন রেল সচিব

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বাড়তি ব্যবস্থা, বললেন রেল সচিব

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার (২৩ মে) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন গন্তব্যে একের পর এক ট্রেন ছেড়ে গেলেও সকালে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, ভোরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে অন্যান্য রুটের ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। ফলে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ৩০ থেকে ৪০ মিনিট দেরিতে স্টেশন ত্যাগ করে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলস্টেশনে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী তৈরি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

সকালে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো সিডিউল বিপর্যয় হবে না।

রেল সচিব আরও বলেন, টিকিট কেটে ট্রেনে উঠতে না পারার মতো পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এছাড়া ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদকে কেন্দ্র করে আগামী কয়েকদিন স্টেশন এলাকায় যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের সময় হাতে নিয়ে স্টেশনে আসার পরামর্শ দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ