Homeসর্বশেষসেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে ঢাকা সেনানিবাসে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাস পরিদর্শন করেন। এ সময় তিনি দেশ ও জনগণের সেবায় নিয়োজিত সেনা সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ