বিমানমন্ত্রীর সঙ্গে এয়ারবাস ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

0
40
বাংলাদেশ বিমানে নতুন ফ্লিট পরিকল্পনা, এয়ারবাসের আগ্রহ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে। ছবি: সৌজন্য

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।

আলোচনায় এয়ারবাসের পক্ষ থেকে বিমানের বহরে ‘মিক্সড ফ্লিট’ গঠনে আগ্রহের কথা তুলে ধরা হয়। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থার বহর উন্নয়নে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক বোয়িং চুক্তির পর এয়ারবাসের এই সাক্ষাৎ বাংলাদেশের বিমান খাতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সহযোগিতার নতুন দিক উন্মোচন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here