একসঙ্গে ৩৯ কর্মকর্তা বদলি, ১২ জেলায় নতুন এসপি

0
56
একসঙ্গে ৩৯ কর্মকর্তা বদলি, ১২ জেলায় নতুন এসপি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ৩৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

বাংলাদেশ পুলিশ-এর এই রদবদলের অংশ হিসেবে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের পাশাপাশি মহানগর পুলিশ, বিশেষ শাখা (এসবি), সিআইডি এবং অন্যান্য ইউনিটেও গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

পদায়ন তালিকা অনুযায়ী, পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। সিলেট রেঞ্জ, রাজশাহী মহানগর পুলিশ, বরিশাল মহানগর পুলিশ, সিআইডি, ডিএমপি ও পুলিশ অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং মাঠপর্যায়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের রদবদল করা হয়ে থাকে।

পুলিশ সুপার (এসপি) ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি/পদায়ন তালিকা:

১. মো. রবিউল ইসলাম: এসপি পঞ্চগড় থেকে নৌ পুলিশে বদলি।

২. মো. মিজানুর রহমান: এসপি এপিবিএন-২ মুক্তাগাছা থেকে পঞ্চগড়ের এসপি হিসেবে পদায়ন।

৩. মো. আবদুর রহমান: এসপি বান্দরবান থেকে আরপিএমপি রংপুরের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি।

৪. মো. ওহাবুল ইসলাম খন্দকার: এসবি ঢাকা-র বিশেষ পুলিশ সুপার থেকে বান্দরবানের এসপি হিসেবে পদায়ন।

৫. মিনা মাহমুদা: এসপি জয়পুরহাট থেকে ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি।

৬. শাহনাজ বেগম: রেঞ্জ ডিআইজি অফিস ঢাকার পুলিশ সুপার থেকে জয়পুরহাটের এসপি হিসেবে পদায়ন।

৭. মো. আনোয়ার জাহিদ: এসপি পাবনা থেকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি।

৮. মো. ছুফি উল্লাহ: এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার থেকে পাবনার এসপি হিসেবে পদায়ন।

৯. শেখ জাহিদুল ইসলাম: এসপি নীলফামারী থেকে ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি।

১০. মো. ফরহাদ হোসেন খাঁন: শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার থেকে নীলফামারীর এসপি হিসেবে পদায়ন।

১১. মোহাম্মদ আল মামুন শিকদার: এসপি নড়াইল থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি।

১২. মল্লিক আহসান উদ্দিন সামী: ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার থেকে নড়াইলের এসপি হিসেবে পদায়ন।

১৩. মো. আরেফিন জুয়েল: এসপি সাতক্ষীরা থেকে এপিবিএন-এ বদলি।

১৪. আবু সালেহ মো. আশরাফুল আলম: বিপিএ সারদার পুলিশ সুপার থেকে সাতক্ষীরার এসপি হিসেবে পদায়ন।

১৫. মো. রবিউল হাসান: এসপি চাঁদপুর থেকে ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি।

১৬. মো. মিজানুর রহমান: এসপি ঝালকাঠি থেকে চাঁদপুরের এসপি হিসেবে পদায়ন।

১৭. প্রত্যুষ কুমার মজুমদার: সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে ঝালকাঠির এসপি হিসেবে পদায়ন।

১৮. মোহাম্মদ বিল্লাল হোসেন: এসপি মৌলভীবাজার থেকে নৌ পুলিশে বদলি।

১৯. মো. রিয়াজুল ইসলাম: আরএমপি রাজশাহী-র উপ-পুলিশ কমিশনার থেকে মৌলভীবাজারের এসপি হিসেবে পদায়ন।

২০. মোহাম্মদ নাজির আহমেদ খাঁন: এসপি চট্টগ্রাম থেকে এপিবিএন-এ বদলি।

২১. মো. মাসুদ আলম: ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার থেকে চট্টগ্রামের এসপি হিসেবে পদায়ন।

২২. মো. শফিকুল ইসলাম: এসপি ফেনী থেকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি।

২৩. মোহাম্মদ মাহবুব আলম খান: সিএমপি চট্টগ্রাম-র উপ-পুলিশ কমিশনার থেকে ফেনীর এসপি হিসেবে পদায়ন।

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি/পদায়ন তালিকা

১. মো. মুশফেকুর রহমান: ডিআইজি, সিলেট রেঞ্জ থেকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা হিসেবে বদলি।

২. মো. জিললুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), আরএমপি রাজশাহী থেকে ডিআইজি, সিলেট রেঞ্জ হিসেবে পদায়ন।

৩. মোহাম্মদ ফয়েজুল কবির: ডিআইজি, এসবি ঢাকা থেকে পুলিশ কমিশনার (ডিআইজি), আরএমপি রাজশাহী হিসেবে পদায়ন।

৪. মো. শফিকুল ইসলাম: পুলিশ কমিশনার, বিএমপি বরিশাল থেকে ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হিসেবে বদলি।

৫. মো. আশিক সাঈদ: ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে পুলিশ কমিশনার (ডিআইজি), বিএমপি বরিশাল হিসেবে পদায়ন।

৬. এস এন মো. নজরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি ঢাকা থেকে ডিআইজি, সিআইডি হিসেবে বদলি।

৭. মো. আবুল বাশার তালুকদার: ডিআইজি, সিআইডি ঢাকা থেকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপি ঢাকা হিসেবে পদায়ন।

৮. সানা শামীনুর রহমান: অতি: পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি ঢাকা থেকে ডিআইজি, সিআইডি হিসেবে বদলি।

৯. মোহাম্মদ শামসুল হক: ডিআইজি, সিআইডি থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি ঢাকা হিসেবে পদায়ন।

১০. ড. শাহেদুল আকবর খান: উপসচিব পদ হতে প্রত্যাগত থেকে বিশেষ পুলিশ সুপার, এসবি ঢাকা হিসেবে পদায়ন।

১১. ড. এলিজা শারমীন: পুলিশ সুপার, ১৩ এপিবিএন থেকে পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর ঢাকা হিসেবে বদলি।

১২. মোহাম্মদ মাকছুদের রহমান: উপ-পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা থেকে বিশেষ পুলিশ সুপার, এসবি হিসেবে পদায়ন।

১৩. কাজী আখতার উল আলম: পুলিশ সুপার, এপিবিএন থেকে বিশেষ পুলিশ সুপার, এসবি হিসেবে পদায়ন।

১৪. মোহাম্মদ মোর্শেদ আলম: উপ-পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা থেকে উপ-পুলিশ কমিশনার, কেএমপি খুলনা হিসেবে বদলি।

১৫. মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া: উপ-পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা থেকে উপ-পুলিশ কমিশনার, কেএমপি খুলনা হিসেবে বদলি।

১৬. সাজেদুর রহমান: অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার), ডিএমপি ঢাকা হিসেবে পদায়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here