জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান

0
9
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলমান অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

বৈঠকে দেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রায় জাইকার দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় জাইকা প্রতিনিধিদলও বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here