শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

0
10
শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মে) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী কূটনৈতিক ও আইনি কার্যক্রম পরিচালনা করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই শেখ হাসিনা মামলার মুখোমুখি হোক।”

এ সময় ভারতের নাগরিক সমস্যা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here