Homeসর্বশেষশারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন।

পদত্যাগপত্রে তিনি সরকারের স্বার্থ বিবেচনায় তাঁর পদত্যাগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ