ফেনীর সন্তান কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেলেন

0
72
কামরুল ইসলাম

ফেনী জেলার সোনাগাজী উপজেলার সন্তান কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here