Homeজাতীয়আজ বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ১৪তম

আজ বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ১৪তম

বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান সূচক (AQI) ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ৯৮ স্কোর নিয়ে তালিকার ১৪তম অবস্থানে রয়েছে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ু ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির AQI স্কোর ১৭৮।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, যার স্কোর ১৭০। চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৬৯) এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৫২)।

আইকিউ এয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরের বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ