পল্লী বিদ্যুতে মিটার রিডার নিয়োগের আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক ১ হাজার ৪৬০ জন (কমবেশি) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই নিয়োগে মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।
মিটার রিডার কাম মেসেঞ্জারের কাজ কী?
মিটার রিডার কাম মেসেঞ্জার মূলত মাঠভিত্তিক একটি দায়িত্বপূর্ণ পদ। কর্মীদের নির্ধারিত এলাকায় গিয়ে গ্রাহকের বিদ্যুৎ মিটারের রিডিং সংগ্রহ করতে হয় এবং সেই তথ্য বিলিং ব্যবস্থায় জমা দিতে হয়। এর মাধ্যমে গ্রাহকের সঠিক বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়।
এ ছাড়া দায়িত্বের মধ্যে রয়েছে—
- নিয়মিত মিটার রিডিং সংগ্রহ ও সংরক্ষণ
- বিলিং সিস্টেমে রিডিং তথ্য আপলোড
- মিটার নষ্ট, সিল ভাঙা বা অবৈধ সংযোগ শনাক্ত করে কর্তৃপক্ষকে জানানো
- অস্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের প্রতিবেদন তৈরি
- গ্রাহকদের বিল ও মিটার-সংক্রান্ত তথ্য প্রদান
- বকেয়া বিল আদায়ে সহায়তা করা
- অফিসের নোটিশ ও দাপ্তরিক চিঠিপত্র বিতরণ
যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার সাধারণ দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা পরিষ্কার হতে হবে।
প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, সুস্বাস্থ্যের অধিকারী এবং মাঠপর্যায়ে কাজের উপযোগী হতে হবে। গ্রামাঞ্চলে নিয়মিত কাজ করার মানসিকতা থাকতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।
বেতন ও বয়সসীমা
- মাসিক বেতন: ১৪,৭০০ টাকা
- নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
- বয়স: ১৮ থেকে ২৫ বছর
আবেদন ফি
আবেদন করতে ২২৩ টাকা ফি জমা দিতে হবে।
আবেদন শেষ কবে?
অনলাইনে আবেদন করার শেষ সময় ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।
এ ছাড়া, ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত একই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা ইতোমধ্যে সঠিকভাবে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

