Homeঅন্যান্যপ্যাডেলে প্যাডেলে সচেতনতার বার্তা: ‘ফেনী টু টেকনাফ’ সাইকেল ভ্রমণে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের...

প্যাডেলে প্যাডেলে সচেতনতার বার্তা: ‘ফেনী টু টেকনাফ’ সাইকেল ভ্রমণে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ তরুণ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফেনী টু টেকনাফ’ সাইকেল ভ্রমণে বেরিয়েছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ শিক্ষার্থী। “প্যাডেলে প্যাডেলে সচেতনতার বার্তা, সুস্থ ও সুন্দর বাংলাদেশের প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনব্যাপী সচেতনতামূলক এই সাইকেল যাত্রায় আজ ১৭ই জুন ২০২৬ ইং সকালে ফেনী থেকে রওনা হয়েছেন তারা।

যাত্রাপথে সাইক্লিস্টরা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেবেন। এই ভ্রমণের মূল লক্ষ্য হলো— স্বাস্থ্য সচেতনতা (শরীর, সুন্দর আগামীর ভিত্তি), পরিবেশ সচেতনতা (সবুজ বাংলাদেশ গড়ি, পরিবেশ রক্ষা করি) এবং সামাজিক সচেতনতা (মাদক নয়, খেলাধুলা হোক তরুণদের শক্তি) তৈরি করা।
১০ দিনের এই দীর্ঘ সচেতনতামূলক সাইকেল যাত্রায় অংশগ্রহণ করছেন মীর হোসেন, মো: সোয়াইব হোসেন সাঈদী, মো: সাজেদুল ইসলাম, রিফাত সুলতান এবং মো: রবিউল হোসেন রাজন। অংশগ্রহণকারীরা সকলেই ফেনীতে ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করা জনপ্রিয় ‘ফেনী রান ক্লাব’-এর সক্রিয় সদস্য।

তরুণদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গড়তে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ