রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য আজ বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলুটিলা ফিডার’-এ রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া ও আলুটিলা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

