সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

0
26

দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ওই পূর্বাভাসে আরও বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দিনের তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অনেক এলাকাতেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সন্ধ্যার দিকে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি নামলেও বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান, জেলে এবং খোলা স্থানে থাকা মানুষদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here