ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
26
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইউজিসির জাতীয় কর্মশালায় যোগ দিতে যাচ্ছেন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ

এদিকে, শপথ গ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি গাছ রোপণ করেন। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here