Homeসারাদেশপাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা: পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার সকালে তিনি ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান তুরস্কের কয়েকটি আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ