Homeসারাদেশনতুন বিমানঘাঁটি নয়, বিদ্যমান অবকাঠামো ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর

নতুন বিমানঘাঁটি নয়, বিদ্যমান অবকাঠামো ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর

ঢাকা: দেশের আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা এবং জাতীয় দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে বাস্তবভিত্তিক ও সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশিক্ষণ কার্যক্রমের জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে দেশের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথক বিমানঘাঁটি, রানওয়ে ও প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি একটি উদ্যোগ। এ ছাড়া দেশের শিল্প ও পরিবহন অবকাঠামো সর্বত্র সমানভাবে বিস্তৃত নয়। তাই নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান সুবিধাগুলোর যথাযথ ব্যবহার অধিক বাস্তবসম্মত।

এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বিপুল অর্থ ব্যয় ও দীর্ঘ সময়ের প্রয়োজন কমানোর পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ