Homeজাতীয়রাষ্ট্রপতির অভিনন্দন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

রাষ্ট্রপতির অভিনন্দন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৩ জুন) দেওয়া এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বর্তমান সরকার, দেশের কূটনীতিকরা, সভাপতি পদে নির্বাচিত ড. খলিলুর রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের দৃঢ় অবস্থানের স্বীকৃতি। একই সঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও সমর্থনের জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই অর্জন বিশ্ব পরিসরে বাংলাদেশের মর্যাদা, প্রভাব ও গ্রহণযোগ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ