ব্যক্তিগত পরিচ্ছন্নতা শুধু নিজের সুস্থতার জন্যই নয়, সঙ্গীর স্বাস্থ্য সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শরীরের সংবেদনশীল অংশগুলোর পরিচর্যায় সচেতন না হলে সংক্রমণ, অস্বস্তি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নারী ও পুরুষ উভয়েরই সঠিক নিয়মে ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার রাখা উচিত।
কেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ
প্রাইভেট পার্টের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। নারীদের ক্ষেত্রে যোনিপথ ও এর আশপাশের অংশের স্বাভাবিক পিএইচ ভারসাম্য বজায় রাখা জরুরি। এই ভারসাম্য নষ্ট হলে সংক্রমণ, চুলকানি, দুর্গন্ধযুক্ত স্রাব এবং ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে পরিচ্ছন্নতার অভাবে চুলকানি, জ্বালাপোড়া এবং মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হলে মূত্রনালির সমস্যাও দেখা দিতে পারে।
নারীদের জন্য পরিচ্ছন্নতার নিয়ম
নারীদের ব্যক্তিগত অঙ্গ পরিষ্কারের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
- ভালভার বাইরের অংশ কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন।
- পরিষ্কার করার সময় পানি সামনে থেকে পেছনের দিকে প্রবাহিত করুন।
- টয়লেট ব্যবহারের পরও একই নিয়ম অনুসরণ করুন।
- সুগন্ধিযুক্ত সাবান, স্প্রে বা রাসায়নিক পণ্য ব্যবহার এড়িয়ে চলুন।
- যোনিপথের ভেতরে পানি বা অন্য কোনো পরিষ্কারক ব্যবহার করবেন না।
- ভ্যাজাইনাল ডাউচ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- মাসিকের সময় স্যানিটারি প্যাড, ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করুন।
পিরিয়ডের সময় বাড়তি সতর্কতা
মাসিকের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রক্তপ্রবাহ কম হলেও ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করা উচিত। একইভাবে মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পন ব্যবহারের ক্ষেত্রেও প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলা জরুরি।

পুরুষদের জন্য পরিচ্ছন্নতার নিয়ম
পুরুষদের ক্ষেত্রেও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন।
- প্রতিবার প্রস্রাবের পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন যাতে অবশিষ্ট প্রস্রাব বের হয়ে আসে।
- প্রতিদিন অন্তত একবার কুসুম গরম পানি দিয়ে প্রাইভেট পার্ট পরিষ্কার করুন।
- খতনা না করা থাকলে ফোরস্কিন আলতোভাবে সরিয়ে নিচের অংশ পরিষ্কার করুন।
- সপ্তাহে দুই থেকে তিন দিন মৃদু ও সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করা যেতে পারে।
- প্রস্রাবের ছিদ্র বা অতিসংবেদনশীল অংশে সাবান ব্যবহার করবেন না।
- পরিষ্কারের সময় ত্বকের ভাঁজ ও খাঁজগুলো ভালোভাবে ধুয়ে নিন।
নারী-পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু নিয়ম সবার জন্যই প্রযোজ্য।
- প্রাইভেট পার্ট স্পর্শ করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন।
- পরিষ্কারের পর আলতোভাবে শুকিয়ে নিন।
- নরম ও পরিষ্কার টিস্যু বা কাপড় ব্যবহার করুন।
- সুতি ও ঢিলেঢালা অন্তর্বাস পরুন।
- ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী অন্য কারও সঙ্গে ভাগাভাগি করবেন না।
- সহবাসের পর নারী ও পুরুষ উভয়েরই প্রস্রাব করা ভালো।
- কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
শেভ বা ট্রিম করার সময় করণীয়
অনেকেই ব্যক্তিগত অংশের লোম শেভ বা ট্রিম করেন। এ ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন।
- সুগন্ধিবিহীন ও হাইপোঅ্যালার্জেনিক পরিষ্কারক ব্যবহার করুন।
- লোম যেদিকে বাড়ে, সেই দিক বরাবর শেভ করুন।
- পরিষ্কার রেজার বা ট্রিমার ব্যবহার করুন।
- শেভের পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মৃদু ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- ত্বকে জ্বালা বা অ্যালার্জি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

শেভ বা ট্রিম করার পর ত্বক ঠান্ডা পানিতে ধুয়ে অ্যালকোহলমুক্ত ও সুগন্ধিবিহীন হাইপোঅ্যালার্জিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন

