ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথনে জাইমা রহমান ও ফেনী রান ক্লাব

0
117
আন্তর্জাতিক রানিং ইভেন্টে জাইমা রহমান, নজর কাড়ল ফেনী রান ক্লাব

আন্তর্জাতিক রানিং ইভেন্টে জাইমা রহমান, নজর কাড়ল ফেনী রান ক্লাব
আন্তর্জাতিক ম্যারাথনের মঞ্চে ফেনীর গর্বিত প্রতিনিধিত্ব, ওয়ান রান ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথনে সরব উপস্থিতি ফেনী রান ক্লাবের।

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক রানিং ইভেন্ট ওয়ান রান আন্তর্জাতিক হাফ ম্যারাথন–এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেনীকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছে ফেনী রান ক্লাব–এর এক দল উদ্দমী রানার।

রাশিয়ান হিরো লীগ এর উদ্যোগে বিশ্বের ৩৮টি দেশে একযোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেওয়ার পাশাপাশি রামিসাসহ দেশের বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন ফেনী রান ক্লাবের সদস্যরা।
আন্তর্জাতিক মঞ্চে এমন সামাজিক বার্তা তুলে ধরার মাধ্যমে তারা মানবিক সচেতনতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন।

হাফ ম্যারাথনে দৌড়াতে চাইলেন জাইমা রহমান, আলোচনায় ফেনী রান ক্লাব

ইভেন্টে ফেনী রান ক্লাবের সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেন। বিশ্বের বিভিন্ন দেশে একই সময়ে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় হাফ ম্যারাথন হিসেবে ইভেন্টটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।
এবার বিশ্বের ৩৮টি দেশে প্রায় ২৫০,০০০এর বেশী দৌড়বিদ এই ইভেন্টে অংশ নেয়।

আন্তর্জাতিক ম্যারাথনে জাইমা রহমান, বিশ্বমঞ্চে উজ্জ্বল ফেনী রান ক্লাব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউথ অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন জাইমা রহমান।

ফেনী রান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক এমন প্ল্যাটফর্মে ফেনীকে তুলে ধরতে পারা তাদের জন্য গর্বের বিষয়। তারা মনে করেন, ফেনীর তরুণ সমাজের ফিটনেস, শৃঙ্খলা ও ইতিবাচক কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও তুলে ধরতে সকল ফেনীবাসীর ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।

ক্লাবটির সদস্যরা আশা প্রকাশ করেন, ফেনীবাসীর সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফেনীর প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন তারা।
উল্লেখ্য ফেনী রান ক্লাব দীর্ঘদিন ধরে ফেনীতে ফিটনেস সচেতনতা নিয়ে এক্টিভলি কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার সকালে তারা আয়োজন করে ফিটনেস ক্যাম্প এবং গ্রুপ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here