Homeসারাদেশমুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত শাহাদাত (২৭) শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ ছিল। এর আগেও চুরির অভিযোগে কয়েকবার স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মত্তগ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় শাহাদাতকে আটক করা হয়। পরে এলাকায় চোর ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ভোরের দিকে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, নিহতের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ