Homeখেলামেসির আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হারবে, নতুন ভবিষ্যদ্বাণী ঘানার আলোচিত ওঝার

মেসির আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হারবে, নতুন ভবিষ্যদ্বাণী ঘানার আলোচিত ওঝার

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম এবার বিশ্বকাপে নতুন একটি চমকপ্রদ দাবি করেছেন। তাঁর মতে, শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন বনসাম। তিনি দাবি করেছিলেন, নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে কেইনকে ঘানার বিপক্ষে গোল করতে বাধা দেবেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় তাঁর মন্তব্য নতুন করে আলোচনায় আসে।

ম্যাচের পর বনসাম আবারও দাবি করেন, তিনি কেইনের ওপর থেকে সেই প্রভাব সরিয়ে নিয়েছেন। পরবর্তী ম্যাচেই কেইন গোল পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এবার একই আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। বনসামের দাবি, শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দেই শেষ ১৬-এ জায়গা করে নেবে।

আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা জয় তুলে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, কেপ ভার্দেও নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে ছয়টিতে জয় পেয়েছে তারা। একমাত্র পরাজয়টি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে।

তবে নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, সেটাই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ