Homeসারাদেশসৌদিতে ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্নের আহ্বান

সৌদিতে ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্নের আহ্বান

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে অথবা নতুনভাবে সৌদি আরবে প্রবেশ কিংবা কর্মস্থল পরিবর্তনের ছয় মাসের বেশি সময় পার হলেও যাঁদের নামে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাঁদের অবশ্যই ২০২৬ সালের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার নিশ্চিত করা এবং বৈধ কর্মসংস্থানের পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন ও ইস্যুর প্রক্রিয়া শুরু করায় এই বিশেষ সুযোগ চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের দ্রুত নিজেদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ