Homeবিনোদনঈদে ভিন্নধর্মী প্রেমের গল্পে পার্থ-তটিনী

ঈদে ভিন্নধর্মী প্রেমের গল্পে পার্থ-তটিনী

ঈদ উপলক্ষে নতুন প্রেমের গল্প নিয়ে আসছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। ‘অমর প্রেম’ নামের এই নাটকে দেখা যাবে দুই গ্রামের দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং আবেগঘন প্রেমের গল্প।

নাটকের গল্পে দেখা যায়, আত্রাই নদীর দুই পাড়ে অবস্থিত মির্জাপুর ও শাহজাহানপুর গ্রামের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলছে। মির্জাপুর পরিচালিত হয় বাহাদুর মির্জার কথায়, আর শাহজাহানপুরের নিয়ন্ত্রণে থাকেন শাহজাহান খান।

ঘটনাক্রমে এক বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মির্জার ছেলে পার্থ এবং শাহজাহানের মেয়ে রাইসার। এরপরই শুরু হয় তাদের প্রেমের গল্প, যা ধীরে ধীরে জড়িয়ে পড়ে দুই গ্রামের ক্ষমতার সংঘাতে।

নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব ও নির্মাতা নিজে। নির্মাতার ভাষ্য, গল্পের আবেগ ও চরিত্রগুলোর সম্পর্ক দর্শকদের মনে আলাদা অনুভূতি তৈরি করবে।

তটিনীর সঙ্গে এটি তার তৃতীয় কাজ উল্লেখ করে জাহিদুল ইসলাম সুজন বলেন, পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে এবং পার্থ ও তটিনীর সহযোগিতা ছিল দারুণ।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অমর প্রেম’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ