Homeখেলাআরামবাগকে উড়িয়ে আবারও রানার্সআপ আবাহনী, ব্যর্থ ফর্টিস

আরামবাগকে উড়িয়ে আবারও রানার্সআপ আবাহনী, ব্যর্থ ফর্টিস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও রানার্সআপ হয়েছে আবাহনী লিমিটেড। শেষ রাউন্ডের ম্যাচে আরামবাগকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আকাশি-নীলরা। একই সময়ে ফর্টিস এফসি জয় না পাওয়ায় আবাহনীর কাজ আরও সহজ হয়ে যায়।

গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ফর্টিস। ফলে রানার্সআপ হওয়ার আশা শেষ হয়ে যায় দলটির।

অন্যদিকে মানিকগঞ্জে শুরু থেকেই দাপট দেখায় আবাহনী। আরামবাগকে সহজেই হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা। লিগ শেষ করে আবাহনীর পয়েন্ট দাঁড়ায় ৩৭। ফর্টিসের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

এর আগে এক রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে। ১৮ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ৪১।

লিগের শেষ দিনে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে চার গোল করেছেন সৌরভ দেওয়ান।

এদিকে ফকিরেরপুল ইয়ংমেনস ও আরামবাগ এবারের লিগ থেকে অবনমিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ